Return & Refund Policy
পিক্সেল টেকনোলজি-তে আমরা গ্রাহকের সন্তুষ্টিকে সর্বোচ্চ গুরুত্ব দিই। কোনো কারণে আমাদের সরবরাহকৃত পণ্যে সমস্যা থাকলে বা ভুল পণ্য পৌঁছে থাকলে, তা পরিবর্তনের জন্য আমরা সহজ রিটার্ন ও রিপ্লেসমেন্ট সুবিধা প্রদান করি।
১. রিটার্ন বা রিপ্লেসমেন্ট পাওয়ার শর্তাবলী
গ্রাহক নিম্নলিখিত পরিস্থিতিতে রিটার্ন বা রিপ্লেসমেন্ট দাবি করতে পারবেন:
- ভুল পণ্য সরবরাহ: যদি অর্ডারকৃত পণ্যের পরিবর্তে অন্য কোনো পণ্য ডেলিভারি দেওয়া হয়।
- ত্রুটিপূর্ণ পণ্য (Manufacturing Defect): যদি পণ্যটি পাওয়ার পর দেখা যায় এটি কাজ করছে না বা এতে কারিগরি ত্রুটি রয়েছে।
- ফিজিক্যাল ড্যামেজ: যদি কুরিয়ারে থাকা অবস্থায় পণ্যটি ভেঙে যায় বা ক্ষতিগ্রস্ত হয়।
- অসম্পূর্ণ পণ্য: যদি প্যাকেজের ভেতরে কোনো পার্টস বা এক্সেসরিজ কম থাকে।
২. আনবক্সিং ভিডিওর গুরুত্ব (আবশ্যিক)
রিটার্ন বা রিপ্লেসমেন্ট দাবি করার জন্য পণ্যটি হাতে পাওয়ার পর প্যাকেট খোলার সময় একটি স্পষ্ট আনবক্সিং ভিডিও করতে হবে। ভিডিওতে প্যাকেটের লেবেল এবং পণ্যের ত্রুটি স্পষ্টভাবে দেখাতে হবে। ভিডিও প্রমাণ ব্যতীত ফিজিক্যাল ড্যামেজ বা ভুল পণ্যের অভিযোগ গ্রহণ করা হবে না।
৩. রিটার্ন পিরিয়ড বা সময়সীমা
- পণ্যটি হাতে পাওয়ার পর কোনো সমস্যা থাকলে অবশ্যই ২৪ ঘণ্টার মধ্যে আমাদের হটলাইন নম্বর, ফেসবুক পেজ বা ইমেইলের মাধ্যমে জানাতে হবে।
- অভিযোগ জানানোর পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে পণ্যটি আমাদের ঠিকানায় (অফিস বা কুরিয়ারের মাধ্যমে) পাঠাতে হবে।
৪. রিটার্ন করার নিয়মাবলী
রিটার্ন করার সময় নিচের বিষয়গুলো নিশ্চিত করতে হবে:
- পণ্যটি অব্যবহৃত এবং অরিজিনাল কন্ডিশনে থাকতে হবে।
- পণ্যের সাথে থাকা বক্স, ম্যানুয়াল, ওয়ারেন্টি কার্ড এবং সকল এক্সেসরিজ অক্ষত অবস্থায় ফেরত দিতে হবে।
- পিক্সেল টেকনোলজি থেকে দেওয়া অরিজিনাল ইনভয়েস বা বিল কপি সাথে থাকতে হবে।
৫. রিপ্লেসমেন্ট পদ্ধতি ও সময়
- আপনার পাঠানো পণ্যটি আমাদের টেকনিক্যাল টিম যাচাই-বাছাই করবে।
- অভিযোগ সঠিক প্রমাণিত হলে, স্টকে থাকা সাপেক্ষে আমরা দ্রুততম সময়ে (সাধারণত ৩-৭ কার্যদিবস) আপনাকে নতুন পণ্য পাঠিয়ে দেব।
- যদি উক্ত পণ্যটি স্টকে না থাকে, তবে ক্রেতা অন্য কোনো সমমূল্যের পণ্য নিতে পারবেন অথবা রিফান্ড পলিসি অনুযায়ী টাকা ফেরত পাবেন।
৬. শিপিং চার্জ সংক্রান্ত তথ্য
- যদি পণ্যটি আমাদের ভুলের কারণে (ভুল পণ্য বা ড্যামেজ) পরিবর্তন করতে হয়, তবে পুনরায় পাঠানোর কুরিয়ার খরচ পিক্সেল টেকনোলজি বহন করবে।
- তবে যদি পণ্যটিতে কোনো সমস্যা না থাকে এবং গ্রাহক ব্যক্তিগত কারণে (পছন্দ না হওয়া বা অন্য মডেল নেওয়া) পরিবর্তন করতে চান, তবে আসার এবং যাওয়ার উভয় কুরিয়ার চার্জ গ্রাহককে বহন করতে হবে (শর্ত প্রযোজ্য)।
৭. যেসব ক্ষেত্রে রিটার্ন কার্যকর হবে না
- পণ্যের বক্স বা সিল খোলা হলে (যদি পণ্যটি কাজ করে কিন্তু গ্রাহক আর নিতে চাচ্ছেন না)।
- গ্রাহকের অসতর্কতার কারণে পণ্য ক্ষতিগ্রস্ত হলে (যেমন: পড়ে যাওয়া, পানি ঢোকা বা ইলেকট্রিক শর্ট সার্কিট)।
- সফটওয়্যার বা লাইসেন্স কি (License Key) যুক্ত পণ্য একবার ব্যবহারের পর রিটার্ন যোগ্য নয়।
- বাংলাদেশ কম্পিউটার সমিতি (BCS) কর্তৃক নির্ধারিত ওয়ারেন্টি বহির্ভূত কোনো কারণ।
If you have any questions regarding this Return & Refund Policy, you may contact us using the information below: