Terms & Conditions
পিক্সেল টেকনোলজি – তে আপনাকে স্বাগতম। আমাদের ওয়েবসাইট ব্যবহার করে কোনো অর্ডার করার অর্থ হলো আপনি আমাদের নিচের সকল শর্তাবলী ও নীতিমালা মেনে নিয়েছেন। গ্রাহকদের অনুরোধ করা হচ্ছে, অর্ডার করার পূর্বে এই নিয়মগুলো গুরুত্ব সহকারে পড়ার জন্য।
১. সাধারণ শর্তাবলী
- পিক্সেল টেকনোলজি তার ওয়েবসাইটে প্রদর্শিত যেকোনো পণ্যের মূল্য, স্পেসিফিকেশন এবং শর্তাবলী কোনো পূর্ব ঘোষণা ছাড়াই পরিবর্তন করার ক্ষমতা রাখে।
- টাইপোগ্রাফি বা কারিগরি ত্রুটির কারণে পণ্যের তথ্য বা মূল্যে বাজারমূল্যের সাথে অসঙ্গতি থাকলে, পিক্সেল টেকনোলজি যেকোনো অর্ডার বাতিল করার অধিকার সংরক্ষণ করে।
- পণ্যের স্টক ও সহজলভ্যতা পরিবর্তনশীল। ‘In Stock’ লেখা থাকলেও টেকনিক্যাল কারণে কোনো পণ্য সাময়িকভাবে আউট অফ স্টক থাকার সম্ভাবনা থাকতে পারে।
২. পেমেন্ট ও অর্ডার কনফার্মেশন
- পেমেন্ট মেথড: আমরা বর্তমানে বিকাশ (bKash), নগদ (Nagad), উপায় (Upay), ব্যাংক ট্রান্সফার এবং ক্যাশ অন ডেলিভারি (শর্ত সাপেক্ষে) গ্রহণ করি।
- অর্ডার বুকিং: পেমেন্ট কনফার্মেশনের এসএমএস বা এজেন্ট কনফার্মেশনের পর ৩ দিনের মধ্যে গ্রাহককে পেমেন্ট সম্পন্ন করতে হবে। অন্যথায় পণ্যের স্টক শেষ হয়ে যেতে পারে বা মূল্য পরিবর্তিত হতে পারে।
- অগ্রিম পেমেন্ট: ঢাকার বাইরে ডেলিভারির ক্ষেত্রে কুরিয়ার বুকিং নিশ্চিত করতে পণ্যের আংশিক বা সম্পূর্ণ মূল্য (পণ্যভেদে) অগ্রিম প্রদান করতে হবে।
৩. ডেলিভারি ও শিপিং (সংক্ষিপ্ত)
(বিস্তারিত তথ্যের জন্য আমাদের ‘Shipping & Delivery Policy’ দেখুন)
- ডেলিভারি এলাকা: আমরা ঢাকার মধ্যে নিজস্ব ডেলিভারি এবং ঢাকার বাইরে নির্ভরযোগ্য কুরিয়ারের মাধ্যমে পণ্য সরবরাহ করি।
- সময়সীমা: অর্ডার কনফার্ম হওয়ার পর ঢাকার মধ্যে সাধারণত ১-৫ কার্যদিবস এবং ঢাকার বাইরে ৩-১০ কার্যদিবস সময় লাগতে পারে।
- আনবক্সিং ভিডিও: ডেলিভারি পাওয়ার পর পণ্যটি খোলার সময় অবশ্যই একটি স্পষ্ট ভিডিও ধারণ করতে হবে। ভিডিও ছাড়া কোনো ড্যামেজ বা মিসিং অভিযোগ গ্রহণ করা হবে না।
৪. ওয়ারেন্টি নীতিমালা
পিক্সেল টেকনোলজি বাংলাদেশ কম্পিউটার সমিতি (BCS) কর্তৃক প্রদত্ত ওয়ারেন্টি নীতিমালা এবং আন্তর্জাতিক মান অনুসরণ করে।
- সেবা প্রদানকারী: ওয়ারেন্টি মূলত পণ্য প্রস্তুতকারক বা আমদানিকারক প্রতিষ্ঠান প্রদান করে। পিক্সেল টেকনোলজি গ্রাহক ও প্রস্তুতকারক প্রতিষ্ঠানের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করে।
- ব্যাপ্তি: শুধুমাত্র উৎপাদনগত ত্রুটির (Manufacturing Defect) ক্ষেত্রে ওয়ারেন্টি প্রযোজ্য। ল্যাপটপ ব্যাটারি ও অ্যাডাপ্টারের ওয়ারেন্টি সাধারণত ১ বছরের হয়ে থাকে।
- সময়সীমা: ওয়ারেন্টি সার্ভিসের জন্য ৫ থেকে ৪০ দিন (বা তার বেশি) সময় লাগতে পারে যদি প্রয়োজনীয় যন্ত্রাংশ দেশে পর্যাপ্ত না থাকে।
- ডাটা ব্যাকআপ: সার্ভিসিং এর সময় কোনো সফটওয়্যার বা ডাটা হারিয়ে গেলে তার দায়ভার পিক্সেল টেকনোলজি বহন করবে না। ডাটা সংরক্ষণের দায়িত্ব সম্পূর্ণ গ্রাহকের।
৫. যেসকল ক্ষেত্রে ওয়ারেন্টি কার্যকর হবে না
- অসতর্ক ব্যবহারে পানিতে ভিজে যাওয়া, ভেঙে যাওয়া, পুড়ে যাওয়া বা বাহ্যিক আঘাত।
- পণ্যের সিরিয়াল নাম্বার বা ওয়ারেন্টি স্টিকার ছিঁড়ে যাওয়া বা অস্পষ্ট হওয়া।
- মাদারবোর্ড, র্যাম বা গ্রাফিক্স কার্ডের পিন বাঁকা হওয়া অথবা ফাংগাস বা মরিচা দেখা দিলে।
- ল্যাপটপ বা অন্য ডিভাইসে BIOS পাসওয়ার্ড লক হলে তার দায়িত্ব গ্রাহকের, এটি ওয়ারেন্টির আওতাভুক্ত নয়।
- প্রিন্টার কার্টিজ, টোনার, হেড, রোলার বা পাওয়ার অ্যাডাপ্টারের মতো এক্সেসরিজ ওয়ারেন্টির আওতা বহির্ভূত।
৬. রিটার্ন ও রিপ্লেসমেন্ট (সংক্ষিপ্ত)
(বিস্তারিত তথ্যের জন্য আমাদের ‘Return & Refund Policy’ দেখুন)
- পণ্য হাতে পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে কোনো সমস্যা দেখা দিলে আমাদের জানাতে হবে।
- ভুল পণ্য বা ত্রুটিপূর্ণ পণ্যের ক্ষেত্রে আমরা সমমানের পণ্য দিয়ে পরিবর্তন করে দিই। স্টক না থাকলে রিফান্ড করা হবে।
৭. রিফান্ড পলিসি
- যদি কোনো অর্ডারকৃত পণ্য সরবরাহ করা সম্ভব না হয় এবং পেমেন্ট অগ্রিম করা থাকে, তবে ১০ কার্যদিবসের মধ্যে পেমেন্ট রিফান্ড করা হবে।
- কোনো নির্দিষ্ট ক্যাম্পেইন বা ডিসকাউন্টের পণ্যে সাধারণত ক্যাশ রিফান্ড প্রযোজ্য নয়।
৮. নিরাপত্তা ও সচেতনতা
- পিক্সেল টেকনোলজি-র ইনভয়েস নকল করে প্রতারণা এড়াতে অনুগ্রহ করে আমাদের অফিশিয়াল ওয়েবসাইট বা ফোন নম্বরের মাধ্যমে অর্ডার নিশ্চিত করুন।
- আমাদের ইনভয়েস ভেরিফিকেশন না করে অন্য কারো থেকে পিক্সেল টেকনোলজির পণ্য কিনে প্রতারিত হলে আমরা দায়ভার গ্রহণ করব না।
If you have any questions regarding this Terms & Conditions, you may contact us using the information below: